শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

হারানো সংবাদ: রাজধানীর মিরপুর থেকে রাজশাহী নিবাসী আলহাজ্ব মনসুর রহমান নিখোঁজ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে চিকিৎসা নিতে এসে নিখোঁজ হয়েছেন রাজশাহী নিবাসী আলহাজ্ব মনসুর রহমান (৬৫)। গত ১৯/০৪/২০২৬ তারিখ দুপুর ২:২৬ মিনিটের পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯শে এপ্রিল তিনি রাজশাহী থেকে ঢাকা মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওই দিন দুপুর ২:২৬ মিনিটে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। এরপর থেকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি ও লুঙ্গি।

এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নং- ২৪০২।

নিখোঁজ আলহাজ্ব মনসুর রহমানের পরিবার বর্তমানে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের নম্বর:
📞 ০১৭২৬-৪০৬২৫৬
📞 ০১৭৬৩-০৭৭৮৪৬

আপনার সামান্য সহযোগিতা একটি দুশ্চিন্তাগ্রস্ত পরিবারকে তাদের প্রিয়জন ফিরে পেতে সাহায্য করতে পারে। সংবাদটি শেয়ার করে তাঁর সন্ধানে সহায়তা করুন।

আমরা তাঁর দ্রুত এবং সুস্থভাবে ফিরে আসার কামনা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top