১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ: জনপ্রশাসনে বড় রদবদল

Spread the love

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব আমিনুল ইসলাম। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি)বর্তমান পদায়ন/রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম(উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়) খুলনায় জান্নাত(উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), চাঁদপুরে আহেমদ জিয়াউর রহমান(উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) নরসিংদীতে ইসরাত জাহান কেয়া(উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়), ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ( উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস), হবিগঞ্জে জি. এম. সরফরাজ(উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ),মাদারীপুরে মর্জিনা আক্তার(উপসচিব, অর্থ বিভাগ),চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার(উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), লালমনিরহাটে মুহঃ রাশেদুল হক (প্রধানসচিব (উপসচিব), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড), বান্দরবানে মো. সানিউল ফেরদৌস( উপপ্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প), মেহেরপুরে শিল্পী রানী রায়(উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং জনসেবা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top