শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

কেন্দুয়ায় ‘লোকজ সাহিত্য আসর’-এর উদ্বোধন, ২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি হিলালীর

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় সাহিত্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের বিকাশে নতুন যাত্রা শুরু করেছে “কেন্দুয়া লোকজ সাহিত্য আসর”। সংগঠনটির শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করেন।
“সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে” স্লোগানকে ধারণ করে অনুষ্ঠানে “লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী নবগঠিত সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ২ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন। পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীদের জন্য ভবিষ্যতে একটি তহবিল গঠনের আশ্বাস দেন। এ সময় তিনি অসুস্থ বাউল শিল্পী আব্দুস সালামের চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণাও করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু।
প্রধান আলোচক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এছাড়া আলোচনায় অংশ নেন কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল, পালা নাট্যকার রাখাল বিশ্বাস এবং কেন্দুয়া প্রেসক্লাবের সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক সম্পাদক দিল-বাহার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক মো. সেকুল ইসলাম খান। সঞ্চালনায় ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম এবং উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
এ সময় স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, অভিনেতা, বাউল শিল্পী, লোকসংস্কৃতি গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top