শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও করণীয় নিয়ে প্লাজমা ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা

Spread the love

মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ীরাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে প্লাজমা ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয় শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুয়েটের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয় করেন প্লাজমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জায়েদুল ইসলাম। অনুষ্ঠানের বাস্তবায়নে সহযোগিতা করে প্লাজমা ফাউন্ডেশনের মনিটরিং টিম।
উদ্বোধনী বক্তব্যে মো. জায়েদুল ইসলাম বলেন, গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও উন্নত গোদাগাড়ী গড়ে তোলা সম্ভব। এই আলোচনা সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আলোচনায় গোদাগাড়ীর শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলের বৈষম্য, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, প্রযুক্তিনির্ভর শিক্ষার অভাব এবং সামাজিক ও পারিবারিক নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার তিনটি স্তর নিয়ে পৃথকভাবে আলোচনা উপস্থাপন করেন—
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর বিষয়ে মো. মেসবাহুল ইসলাম, সহকারী শিক্ষক, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয় এবং সাংগঠনিক সম্পাদক, বেসরকারি মাধ্যমিক শিক্ষক ফোরাম, গোদাগাড়ী।
প্রাথমিক শিক্ষা বিষয়ে মো. গোলাম মোস্তাফা, সহকারী শিক্ষক, চর আষাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্নাতক স্তরের শিক্ষা বিষয়ে মো. গোলাম রব্বানী, প্রভাষক, গোদাগাড়ী সরকারি কলেজ।
পরে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধিরা শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় স্থানীয় উদ্যোগ বৃদ্ধি, সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার, প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্প্রসারণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুহাম্মাদ, গোদাগাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম, আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ ড. ওবায়দুল্লাহ এবং আহমেদ পার্সেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. গোলাম কিবরিয়া রুলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, আলোচনায় উঠে আসা মতামত ও সুপারিশসমূহ গোদাগাড়ীর শিক্ষা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top