শিরোনাম :
ডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১)-কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৭ জুন ২০২৬) বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকায় জেলা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোঃ হাসান তারেক ওরফে পাতানকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত হাসান তারেক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, জেলার মাদক নিয়ন্ত্রণ, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার ও গতিশীলভাবে পরিচালনা করা হবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top