শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মানবিক ও সেবামূলক সংগঠন সাফা ফাউন্ডেশন-এর প্রথম কার্যনির্বাহী সভা চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
রোববার (৩১ মে) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল এমপি।
সভায় ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কার্যক্রম এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়। ফাউন্ডেশনের নেতৃত্বে রয়েছেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. মোসলেহ উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ।
কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল ইসলাম, মো. শামিম উদ্দিন, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম মাসুম, মোসা. আনজুয়ারা, মোসা. ইয়াসমিন আরাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জানানো হয়, মানবসেবার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সাফা ফাউন্ডেশন ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের উদ্যোগে তিনটি কোরবানির পশুর মাংস প্রায় ২৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
বক্তারা বলেন, সাফা ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য হলো মানবতার সেবায় কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং কল্যাণমুখী কর্মকাণ্ডকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top