📰 ই-পেপার
ব্রেকিং
সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক
ব্রেকিং নিউজ, স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

June 13, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে মহানন্দা ২য় সেতুর সংযোগ সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জল কুমার ঘোষ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবীদ মোঃ ইমরান হোসাইন, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন প্রমুখ। আয়োজকরা জানান, ১৮০ দিনে ১০০০ বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —