শিরোনাম :
চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেলমাদকের পক্ষে সুপারিশ নয়: দুর্গাপুরে ইউএনওদুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষমুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দি

চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের সংলাপ ও গণশুনানি

Spread the love

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় নাগরিক অধিকার, সরকারি সেবা প্রাপ্তি ও নারীর অধিকার বিষয়ে সংলাপ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) চারঘাট উপজেলা সম্মেলন কক্ষে সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-নাগরিকতা প্রোগ্রামের আওতায় এ সংলাপ ও গণশুনানি অনুষ্ঠিত হয়। সুইস দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসাল্টিং গ্রুপ কর্তৃক পরিচালিত ‘নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা’ প্রকল্পের মাধ্যমে লাইট হাউজ সংস্থার উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন। এছাড়াও চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নারী সহায়তা ফোরামের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংলাপ ও গণশুনানিতে অংশগ্রহণকারীরা নাগরিক অধিকার, সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, নারীর অধিকার, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জলবায়ু ন্যায্যতা নিয়ে তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা সরকারি সেবা সহজলভ্য করা, নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে সংশ্লিষ্ট সরকারি সেবা প্রদানকারীরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার বিষয়ে প্রয়োজনীয় মতামত, তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সরকারি সেবাগুলো সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সংলাপ ও গণশুনানির মাধ্যমে জনগণ ও সরকারি সেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সরকারি সেবার জবাবদিহিতা ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top