শিরোনাম :
বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব

চিকিৎসার প্রলোভনে গৃহবধূকে যৌন নিপীড়নের চেষ্টা, ভুয়া কবিরাজ কারাগারে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে চিকিৎসার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাহাবুবুর রহমান রাজু নামের এক কথিত কবিরাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্তান না হওয়ায় ২২ বছর বয়সী এক গৃহবধূ স্থানীয়দের পরামর্শে গত ১৮ মে তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে যান। সেখানে চিকিৎসার কথা বলে অভিযুক্ত মাহাবুবুর রহমান রাজু তাকে একটি নির্জন কক্ষে নিয়ে যান। অভিযোগ রয়েছে, ওই কক্ষে তিনি নারীর বোরকা খুলতে বলেন। এতে আপত্তি জানালে জোরপূর্বক তাকে স্পর্শ করে শ্লীলতাহানি এবং যৌন নিপীড়নের চেষ্টা করেন।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে মারধর করার পর তাহেরপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী নারী শনিবার রাতে বাগমারা থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মাহাবুবুর রহমান রাজুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top