শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

নিয়ামতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৭ পরিবার পেল চেক ও ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ

Spread the love

আনোয়ার হোসেন লিটন, নিয়ামতপুর,নওগাঁঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ১৩৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিপিএম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে। তিনি জানান, খুব শিগগিরই নিয়ামতপুর উপজেলার উপকারভোগীরাও ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মোট ২ লাখ টাকার অনুদানের চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়।
এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট এবং ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top