📰 ই-পেপার
ব্রেকিং
স্থিতিশীল ঢাকার কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বাজার বেহাল দশায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা: হারাচ্ছে সাগরকন্যার রূপ রাস্তার গর্ত শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা: নতুন প্রযুক্তির উদ্ভাবন তিন শতক পেরিয়েও চিরসবুজ গালিভারের ভ্রমণকাহিনি আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি: উত্তরসূরি খোঁজার চ্যালেঞ্জ স্থিতিশীল ঢাকার কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বাজার বেহাল দশায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা: হারাচ্ছে সাগরকন্যার রূপ রাস্তার গর্ত শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা: নতুন প্রযুক্তির উদ্ভাবন তিন শতক পেরিয়েও চিরসবুজ গালিভারের ভ্রমণকাহিনি আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি: উত্তরসূরি খোঁজার চ্যালেঞ্জ
ব্রেকিং নিউজ, রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

October 29, 2026

Spread the love

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

বুধবার ২৮ অক্টোবর বিকেলে শিবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মাহাবুবর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রোকন উদ্দিন, জিয়াউর রহমান, আবুল ফায়েজ, সৈয়দ দুলাল ও জামাল ব্যাপারী।

এ ছাড়া শিবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী সাহেদ মিয়া, মাহফুজুর রহমান রুবেল, শফিক মিয়া ও শেখ শাহীন; ছাত্রদল নেতা শরীফ মিয়া, রুবেল মিয়া ও ফজলে রাব্বি এবং যুবদল নেতা বাবুল মিয়া ও কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা মিরপুর গ্রামে আওয়ামী লীগের মিছিলের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

এদিকে, মিরপুরে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে দলটির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —