পাঁচবিবিতে জাতীয় যুব দিবসে চারা বিতরণ ও গাছ লাগানোর কর্মসূচি
মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে শুরু হয়েছে জাতীয় যুব দিবস উদযাপনের নানা আয়োজন। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা সামছুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
