📰 ই-পেপার
ব্রেকিং
বিশ্বজুড়ে ঘটনাবহুল সোমবার: ক্যামেরার লেন্সে ধরা পড়ল গুরূত্বপূর্ণ মুহূর্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের প্রাণহানি: দুই চালকের কারাদণ্ড নিরাপত্তায় গাফিলতির দায়ে সেজফিল্ড রেসকোর্সকে জরিমানা মার্কিন সিনেট নির্বাচনে আব্দুল এল-সায়েদের প্রচারে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা নিয়ে বিতর্ক সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ বিশ্বজুড়ে ঘটনাবহুল সোমবার: ক্যামেরার লেন্সে ধরা পড়ল গুরূত্বপূর্ণ মুহূর্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের প্রাণহানি: দুই চালকের কারাদণ্ড নিরাপত্তায় গাফিলতির দায়ে সেজফিল্ড রেসকোর্সকে জরিমানা মার্কিন সিনেট নির্বাচনে আব্দুল এল-সায়েদের প্রচারে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা নিয়ে বিতর্ক সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ
ব্রেকিং নিউজ, শিক্ষা, স্বাস্থ্য

বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

September 15, 2026

Spread the love

সজল মাহমুদ,রাজশাহী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। কর্মসূচিটির আয়োজন ও উদ্যোগে ছিলেন বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কে এইচ রানা শেখ।
উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, পরিবেশকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় মানুষের জন্য নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ব্যাপকভাবে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বাঁচিয়ে তোলার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ফুল, ফলজ, বনজ ও ঔষধি—বিভিন্ন ধরনের গাছ রোপণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কে এইচ রানা শেখ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক, গভর্নিং বডির সদস্য রাজু আহমেদ এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেকের আলী। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
পরে অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —