শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে

বাঘায় এমপি আবু সাঈদ চাঁদ এর সেলাই মেশিন বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত।

Spread the love

এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন,নুরুজ্জামান খান মানিক সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি ও সাবেক সভাপতি উপজেলা বিএনপি,বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। সেলাই মেশিন প্রাপ্ত নারীরা প্রশিক্ষণ ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সকাল সাড়ে ১১টায় বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ-এর উদ্যোগে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top