শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি, সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান

Spread the love

মেহেদি হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার উদ্যোগে একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি রফিক আহমেদ ডলার এবং মাহমুদুস সালেহীন। এছাড়া রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এবং পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন লাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।
বিকেলব্যাপী কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হলেও নেতাদের বক্তব্যে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয়ের বিষয়টি গুরুত্ব পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top