শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ’ কর্মসূচির যাত্রা শুরু

Spread the love

বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” নামে একটি বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির সূচনা হয়। উপজেলা প্রশাসন বীরগঞ্জ, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গির বাদশা রনি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহিদা হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ধাপে ধাপে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালিত হবে। দীর্ঘমেয়াদে বীরগঞ্জকে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top