
রাজশাহী প্রতিনিধি: মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ‘গণতন্ত্রের মা’ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মশিউর রহমান বিদ্যুৎ।
মোঃ মশিউর রহমান বিদ্যুৎ দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক আপসহীন নেত্রী। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অবিচল অবস্থান আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
মশিউর রহমান বিদ্যুৎ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁর আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
