প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে চার শিক্ষার্থী শীতের আগমনি বার্তা ও এবারের মৌসুমের পূর্বাভাস যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে রূপকথার গ্রামেই প্রশান্তি ফিনল্যান্ড উপসাগরে রুশগামী জাহাজে ড্রোন হামলা, জ্বলছে আগুন ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে জলবায়ুর পরিবর্তন: কবে নাগাদ পড়বে হাড়কাঁপানো শীত? কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে চার শিক্ষার্থী শীতের আগমনি বার্তা ও এবারের মৌসুমের পূর্বাভাস যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে রূপকথার গ্রামেই প্রশান্তি ফিনল্যান্ড উপসাগরে রুশগামী জাহাজে ড্রোন হামলা, জ্বলছে আগুন ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে জলবায়ুর পরিবর্তন: কবে নাগাদ পড়বে হাড়কাঁপানো শীত?
ব্রেকিং নিউজ

মেয়েদের বিয়ের বয়স ১৬, ছেলেদের ১৮ করার দাবি রাজশাহীর নিকাহ রেজিস্টারদের

November 16, 2026

Spread the love

রাজশাহী প্রতিনিধি: বিদ্যমান অধিক্ষেত্র ও পূর্বের নিয়োগনীতি বহাল রাখার দাবিতে রাজশাহীতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার ঐক্য পরিষদ, রাজশাহী জেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্টাররা অংশ নেন। কর্মসূচি শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান নিয়োগনীতি অনুযায়ী একজন নিকাহ রেজিস্টারের পক্ষে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। জীবিকা নির্বাহের তাগিদে অনেককে পেশার পাশাপাশি বিকল্প ব্যবসার আশ্রয় নিতে হচ্ছে। এর মধ্যে একই ইউনিয়নে নতুন করে তিনজন নিকাহ রেজিস্টার নিয়োগ দেওয়া হলে বিদ্যমান রেজিস্টারদের আয় আরও সংকুচিত হবে। এতে দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা চরম আর্থিক সংকটে পড়বেন। তাই নতুন করে নিয়োগের পরিবর্তে পূর্বের নিয়োগনীতি ও অধিক্ষেত্র বহাল রাখার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্টারদের পেশাগত অধিকার ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এ পেশার সঙ্গে জড়িত অনেক পরিবারকে অনিশ্চয়তার মুখে পড়তে হবে।

এদিকে কর্মসূচিতে আরেক বক্তা বাংলাদেশের জলবায়ু ও সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে ১৬ বছর এবং ছেলেদের ২১ থেকে ১৮ বছর করার দাবি তুলে ধরেন। পাশাপাশি দেশের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

কর্মসূচিতে নিকাহ রেজিস্টার খয়বর হোসেন, জহুরুল আলম, হাবিবুর রহমানসহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্টার ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তাদের দাবি, নিকাহ রেজিস্টারদের পেশাগত অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা ও দীর্ঘদিনের নিয়োগব্যবস্থা অক্ষুণ্ন রাখতে বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখা এখন সময়ের দাবি।