
রবিউল ইসলামঃ রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর সাধুর মোড় এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পথচারী ও সাধারণ মানুষের মধ্যে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য আলিফ-নুর-ই জিহাদী (টিপু), ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক, যুবনেতা সুমন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সাংগঠনিক সম্পাদক রিঙ্কু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসলেম, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সেলিম, যুবনেতা শাওনসহ স্থানীয় নেতাকর্মীরা।
