শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

রাজশাহীর দুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা হলরুম এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তায় এবং GFA-এর কারিগরি সহযোগিতায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দাপ্তরিক সেবায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা ও দ্রুত সমাধানের পথ তৈরিতে বিষদ আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। তিনি তার বক্তব্যে বলেন:

“সমাজকে সামনে এগিয়ে নিতে আমাদের প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। সরকারি সেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন নিরলস কাজ করছে।”

সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। তারা উল্লেখ করেন যে, টেকসই সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।

খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তার। সংলাপে আরও উপস্থিত ছিলেন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা (ইউএনও)
স্বাস্থ্য বিভাগ ডা. রুহুল আমীন (ইউএইচএফপিও), সাহানা পারভীন লাবনী (কৃষি কর্মকর্তা),
প্রাণিসম্পদ জান্নাতুল ফেরদৌস, ও সমাজসেবা বাবুল হোসেন ও আ.ন.ম রাকিবুল ইউসুফ, নজরুল ইসলাম পরিচালক (সমতা নারী কল্যাণ), রবিউল ইসলাম পরিচালক অগ্রগামী প্রতিবন্ধী সংস্থা)
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সংলাপে অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top