প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
অর্থনীতি

উৎসবের মরসুমে লোকসানের আশঙ্কায় রাহুল গান্ধীর কাছে জনসভার তারিখ বদলের আর্জি ব্যবসায়ীদের

October 24, 2026

Spread the love

উৎসবের মরসুমে লোকসানের আশঙ্কায় রাহুল গান্ধীর কাছে জনসভার তারিখ বদলের আর্জি ব্যবসায়ীদের

দিল্লির রামলীলা ময়দানে আগামী ১ নভেম্বর ডাকা জনসভার তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন। ব্যবসায়ীদের উদ্বেগের মূল কারণ হলো, উৎসবের মরসুমে এই ধরনের বিক্ষোভ কর্মসূচির ফলে বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত অক্টোবর মাসে বিভিন্ন আন্দোলনের জেরে ব্যবসায়ীদের প্রায় ৩ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। নভেম্বরের ১ তারিখে জনসভা হলে এই লোকসানের পরিমাণ ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, উৎসবের এই সময়ে দিল্লিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়। রামলীলা ময়দানের কাছাকাছি চাঁদনি চক, সদর বাজার ও কনট প্লেসের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা অবস্থিত। পাশাপাশি নিউ দিল্লি ও পুরানা দিল্লি রেলস্টেশন সংলগ্ন হওয়ায় বিক্ষোভের কারণে যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়ে, যার প্রভাব পড়ে কেনাকাটায়। সামনেই ধনতেরাস ও দীপাবলির মতো বড় উৎসব থাকায় এই সময়ে ব্যবসা সচল রাখা অত্যন্ত জরুরি। এর আগে সুপ্রিম কোর্টও বিক্ষোভের অধিকারের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছিল। তবে এখন পর্যন্ত রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই অনুরোধের কোনো সাড়া মেলেনি, ফলে ১ নভেম্বরের কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —