শিরোনাম :
চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেলমাদকের পক্ষে সুপারিশ নয়: দুর্গাপুরে ইউএনওদুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষমুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দি

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ ফলজ ও বনজ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলার গণকা অগ্রণী মোড়ে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও সামাজিক বনায়ন জোরদারের লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ সমিতির নির্বাহী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তি ও সমিতির সদস্যরা বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরে প্রধান অতিথি খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান জানান, কর্মসূচির আওতায় ৫০০টি মেহগনি, আম ও নিমসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে।

পাশাপাশি আরও ১ হাজার চারা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top