প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু
অর্থনীতি

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে ঝুঁকির মুখে অর্ধশতাধিক বাংলাদেশি ওয়েবসাইট

October 25, 2026

Spread the love

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে ঝুঁকির মুখে অর্ধশতাধিক বাংলাদেশি ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের অর্ধশতাধিক ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন বর্তমানে সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট এ বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে যে, অনেক প্রতিষ্ঠান পিএইচপির পুরোনো বা মেয়াদোত্তীর্ণ সংস্করণ ব্যবহার করছে, যা সাইবার হামলা ও অননুমোদিত প্রবেশের পথ প্রশস্ত করতে পারে। যদিও সতর্কতার পর বিভিন্ন ব্যাংক ও ডিজিটাল ভূমিসেবাসহ অধিকাংশ বন্ধ থাকা ওয়েবসাইট পুনরায় চালু হয়েছে, তবুও সব প্রতিষ্ঠানের নিরাপত্তা হালনাগাদ নিয়ে শঙ্কা রয়ে গেছে।

বিজিডি ই-গভ সার্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান তাদের সফটওয়্যার সংস্করণ আপডেট করেনি। বিশেষ করে সরকারি প্ল্যাটফর্মগুলোতে নাগরিকদের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকায় এই ঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক। সংস্থাটি সব প্রতিষ্ঠানকে দ্রুত পিএইচপির হালনাগাদ সংস্করণ ব্যবহারের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, তাৎক্ষণিকভাবে আপডেট সম্ভব না হলে ভিপিএন বা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্রবেশাধিকার সীমাবদ্ধ করে ঝুঁকি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই তাদের ডিজিটাল অবকাঠামোর সুরক্ষার দায়িত্ব নেওয়ার ওপর জোর দিচ্ছে সার্ট।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —