প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু
অর্থনীতি

পিএইচপি সফটওয়্যারের মারাত্মক ত্রুটি: বিশ্বজুড়ে অচল বহু ওয়েবসাইট

October 25, 2026

Spread the love

পিএইচপি সফটওয়্যারের মারাত্মক ত্রুটি: বিশ্বজুড়ে অচল বহু ওয়েবসাইট

বিশ্বব্যাপী ইন্টারনেটে ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশসহ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও জাপানের মতো দেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক সেবার ওয়েবসাইটগুলো নিরাপত্তা শঙ্কার মুখে পড়ে। হ্যাকাররা যাতে এই ত্রুটির সুযোগ নিয়ে সার্ভারের নিয়ন্ত্রণ নিতে না পারে, সেজন্য অনেক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অনলাইন সেবা স্থগিত রাখে।

পিএইচপির মূল ইঞ্জিনে মেমোরি ব্যবস্থাপনার এই ত্রুটি দুটি ‘পিএইচপি-টু-শেল’ নামে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় গবেষকরা এটি আবিষ্কার করেন, যা কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর অজান্তেই পাসওয়ার্ড চুরি বা সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার মতো ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি সামাল দিতে পিএইচপি কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা আপডেট বা প্যাচ প্রকাশ করেছে। বর্তমানে অনেক ওয়েবসাইট আপডেট সম্পন্ন করলেও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সার্ভার রক্ষণাবেক্ষণকারীদের অবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন না থাকলেও, সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —