📰 ই-পেপার
ব্রেকিং
দীর্ঘ ৩৭ বছরের পথচলা শেষে জনপ্রিয় উপস্থাপক আর্নি জনসনের বিদায় ঘোষণা ফ্লাভিও বলসোনারোর মায়ামি যাত্রা: দীর্ঘ পথ পাড়ি দেওয়ার নেপথ্যে স্পেসএক্স প্রধানের প্রশংসায় পঞ্চমুখ ভ্লাদিমির পুতিন ১৯৯৪ সালের গণহত্যার তথ্য গোপনের দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে রুয়ান্ডান বংশোদ্ভূত ব্যক্তির সাজা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও সুদের হার অপরিবর্তিত রাখল ফেডারেল রিজার্ভ দীর্ঘ ৩৭ বছরের পথচলা শেষে জনপ্রিয় উপস্থাপক আর্নি জনসনের বিদায় ঘোষণা ফ্লাভিও বলসোনারোর মায়ামি যাত্রা: দীর্ঘ পথ পাড়ি দেওয়ার নেপথ্যে স্পেসএক্স প্রধানের প্রশংসায় পঞ্চমুখ ভ্লাদিমির পুতিন ১৯৯৪ সালের গণহত্যার তথ্য গোপনের দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে রুয়ান্ডান বংশোদ্ভূত ব্যক্তির সাজা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও সুদের হার অপরিবর্তিত রাখল ফেডারেল রিজার্ভ
অর্থনীতি, আন্তর্জাতিক, বাংলাদেশ, ব্রেকিং নিউজ, রাজনীতি

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে দুই-তৃতীয়াংশ মানুষের সন্তুষ্টি, অর্থনীতি নিয়ে উদ্বেগ

August 19, 2026

Spread the love

দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি প্রকাশিত একটি জাতীয় জনমত জরিপের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক এই সমীক্ষায় ৬৬ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর দায়িত্বে ইতিবাচক মূল্যায়ন করেছেন।

বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের আর্থিক ও কারিগরি সহযোগিতায় জরিপটি পরিচালিত হয়। বুধবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এর ফলাফল প্রকাশ করা হয়। চলতি আগস্ট মাসেই দেশজুড়ে মোট ১০ হাজার ৪১৩টি ফোন কলের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের একটি প্রতিনিধি প্যানেলের ওপর সরাসরি সাক্ষাৎকারভিত্তিক এই মাঠপর্যায়ের কাজ চালানো হয়।

জরিপের ফলাফলে দেখা যায়, প্রধানমন্ত্রীর ব্যক্তি ভাবমূর্তি ও কাজের প্রতি জনসমর্থন জোরালো হলেও সরকারের সামগ্রিক পারফরম্যান্স এবং দেশের সামগ্রিক গতিপথ নিয়ে নাগরিকদের সন্তুষ্টির হার তুলনামূলক কম। প্রতিবেদনে একে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। উত্তরদাতারা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদী হলেও দৈনন্দিন জীবনের বাস্তব অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে খাদ্যপণ্য ও জ্বালানির ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ সংকটকে নাগরিকরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন।

জরিপ অনুযায়ী, ২১ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ১২ দশমিক ১ শতাংশ কোনো মন্তব্য করতে চাননি। তবে ডেমোগ্রাফিক বিশ্লেষণ বলছে, বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ের ভিন্নতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার ৬১ দশমিক ৭ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের ঘরে অবস্থান করছে। দেশের আটটি বিভাগেই এ হার ৬২ দশমিক ৩ শতাংশের উপরে।

রাজনৈতিক কাঠামোর ঊর্ধ্বে উঠে বিরোধী দলগুলোর সমর্থকদের মধ্যেও প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে। জরিপের তথ্য মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির ৬৫ দশমিক ৮ শতাংশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদের ৫২ দশমিক ৫ শতাংশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।

সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত দুটি খাতেই সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলনামূলকভাবে খারাপ। ৮৯ দশমিক ৪ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থাপনার অবনতি হয়েছে বলে মনে করেন। জ্বালানি ও গ্যাসের ক্ষেত্রে এমন মত ৭৯ দশমিক ৬ শতাংশের। আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বিষয়ে ৬৯ দশমিক ১ শতাংশ সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন।

কঠিন এক বছর, সামনে ভালো সময়ের প্রত্যাশা

জরিপে ৪৬ দশমিক ৫ শতাংশ মানুষ জানিয়েছেন, এক বছর আগের তুলনায় তাদের পরিবারের পরিস্থিতি খারাপ হয়েছে। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ বলেছেন, পরিস্থিতির উন্নতি হয়েছে।

আগামী ১২ মাসে পরিবারের অবস্থা ভালো হবে বলে আশা করছেন ৩৮ দশমিক ১ শতাংশ। খারাপ হওয়ার আশঙ্কা করছেন ২৪ দশমিক ৩ শতাংশ। দেশের ভবিষ্যৎ নিয়ে ৪৮ দশমিক ৪ শতাংশ মানুষ এক বছর আগের তুলনায় বেশি আশাবাদী। ৩৯ শতাংশ কম আশাবাদী এবং ৬ দশমিক ২ শতাংশের মতে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি।

ফ্যামিলি কার্ড ও করনীতিতে সমর্থন

জরিপে ফ্যামিলি কার্ডের প্রতি ৭৮ দশমিক ৬ শতাংশ মানুষের সমর্থন পাওয়া গেছে। করনীতিকে সমর্থন করেছেন ৭০ দশমিক ৭ শতাংশ। আর ৭০ শতাংশ মনে করেন, সরকারের গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত।

বিরোধী নেতাদের নিয়েও জরিপ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কর্মকাণ্ডকে ভালো বলেছেন ৪৭ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা আহ্বায়কের কর্মকাণ্ডকে ভালো বলেছেন ৩৯ দশমিক ৮ শতাংশ।

নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তাবোধ তুলনামূলক কম

নিজ এলাকায় সন্ধ্যার পর একা হাঁটার ক্ষেত্রে ৬৪ দশমিক ৩ শতাংশ নারী নিরাপদ বোধ করেন। পুরুষদের মধ্যে এ হার ৭০ দশমিক ৯ শতাংশ।

প্রকাশ্যে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে ৯৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা নিজেদের নিরাপদ মনে করেন। মুসলিম উত্তরদাতাদের মধ্যে এ হার ৯৭ দশমিক ১ শতাংশ এবং হিন্দু উত্তরদাতাদের মধ্যে ৮২ শতাংশ।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —