প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু
অর্থনীতি

প্রায় পাঁচ কোটি টাকার ফেলোশিপে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ পেলেন বাংলাদেশি গবেষক আশফাকুর

October 26, 2026

Spread the love

প্রায় পাঁচ কোটি টাকার ফেলোশিপে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ পেলেন বাংলাদেশি গবেষক আশফাকুর

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সওয়েল স্কুল অব সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে পিএইচডি করার সুযোগ পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী এস এম আশফাকুর রহমান। এই উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়টি তাকে ম্যাক্সওয়েল ফেলোশিপ প্রদান করছে। পাঁচ বছর মেয়াদী এই কর্মসূচিতে টিউশন ফি, উপবৃত্তি ও স্বাস্থ্যবীমাসহ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। প্রতিবছর তার জন্য বরাদ্দ থাকবে প্রায় ৯৮ লাখ টাকা। গবেষণায় বিশ্বসেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি মূলত সামাজিক নীতিনির্ধারণ ও পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে কাজ করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আশফাকুর এর আগে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে দ্বিতীয় মাস্টার্স শেষ করেন। সেখানে তিনি একাধিকবার সেরা গবেষণা পেপারের পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে তিনি প্রবীণদের জীবনযাত্রা ও নিরাপত্তার ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণা করছেন। ভবিষ্যতে দেশের বার্ধক্যকালীন স্বাস্থ্যসেবা ও নীতি নির্ধারণী কাঠামো নিয়ে আন্তর্জাতিক মানের কাজ করার লক্ষ্য রয়েছে তার। উল্লেখ্য, জনস হপকিন্স ইউনিভার্সিটি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —