বন্ধ থাকা দুই সরকারি বস্ত্রকল চালুর পথে, আসছে ৭০০ কোটি টাকার বিনিয়োগ

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দুটি সরকারি বস্ত্রকল পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলের আওতায় কারখানা দুটিকে নতুন করে চালু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) তথ্য অনুযায়ী, কারখানা দুটি পরিচালনার জন্য দুটি শিল্পগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত আলোচনার পর আগামী মাসের মাঝামাঝি সময়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই প্রকল্পের আওতায় প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে আগ্রহী বিনিয়োগকারীরা। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কারখানাগুলো আধুনিকায়নের পাশাপাশি সেখানে কী ধরনের পণ্য উৎপাদন করবে, তা নিয়েও চলছে জোর প্রস্তুতি। রাষ্ট্রায়ত্ত এই শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাকা পুনরায় সচল হলে দেশের বস্ত্রখাতে নতুন গতির সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকারি-বেসরকারি এই যৌথ উদ্যোগ সফল হলে বস্ত্রশিল্পের উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সূত্র: প্রথম আলো


