📰 ই-পেপার
ব্রেকিং
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোটারদের অগ্রাধিকার ও জনমতের চিত্র সমালোচকদের তোপের মুখে জুলিয়ান ফেলোসের ‘দ্য গিল্ডেড এজ’ নিউক্যাসলকে হারিয়ে ডেভিড ময়েসের এভারটনের দুর্দান্ত জয়, চাপে জেইসল প্রিমিয়ার লিগের লড়াইয়ে নিউক্যাসেল ও এভারটনের খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন ব্যক্তিগত সাফল্যের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ই হ্যারি কেনের মূল লক্ষ্য ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোটারদের অগ্রাধিকার ও জনমতের চিত্র সমালোচকদের তোপের মুখে জুলিয়ান ফেলোসের ‘দ্য গিল্ডেড এজ’ নিউক্যাসলকে হারিয়ে ডেভিড ময়েসের এভারটনের দুর্দান্ত জয়, চাপে জেইসল প্রিমিয়ার লিগের লড়াইয়ে নিউক্যাসেল ও এভারটনের খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন ব্যক্তিগত সাফল্যের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ই হ্যারি কেনের মূল লক্ষ্য
অর্থনীতি

মধ্যবর্তী নির্বাচনে জয়ের প্রত্যাশা ট্রাম্পের, হেরে গেলে কঠোর অবস্থানের ইঙ্গিত

November 2, 2026

Spread the love

মধ্যবর্তী নির্বাচনে জয়ের প্রত্যাশা ট্রাম্পের, হেরে গেলে কঠোর অবস্থানের ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে নিজের মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট বলে আখ্যায়িত করেছেন। ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল এলাকায় শেষ মুহূর্তের প্রচারে তিনি স্বীকার করেন যে, প্রথাগতভাবে ক্ষমতাসীন দল মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে হিমশিম খায়। তবে রিপাবলিকান দলের বিজয়ের জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন। প্রচারণায় ট্রাম্প তার সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। তিনি ডেমোক্র্যাটদের চরমপন্থী এবং বিপজ্জনক আদর্শের অনুসারী হিসেবে বর্ণনা করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে, নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প ভিন্ন এক কৌশলের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, যদি ডেমোক্র্যাটরা জয়ী হয় এবং প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পায়, তবে তিনি তার শাসনক্ষমতা ব্যবহার করে ক্রমাগত ভেটো দেবেন। বিশ্লেষকদের মতে, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হাতছাড়া হলে ট্রাম্পের জন্য বাজেট অনুমোদন, বিচারক নিয়োগ এবং বিভিন্ন বিতর্কিত বিষয়ে চলমান তদন্ত সামলানো বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জনমত জরিপে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিলেও সিনেটের লড়াই এখনো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —