প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ডেনমার্কের বিতর্কিত ‘ঘেটো আইন’ গড়িয়েছে সুপ্রিম কোর্টে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এআই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ শাবানা মাহমুদের নতুন অভিবাসন নীতি: কেয়ার কর্মীদের স্বস্তি, স্বজনদের মনে শঙ্কা শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার মেগান মার্কেলের বাবা ‘চুটকি’ বাজিয়ে আউট করার দায়ে নিষিদ্ধ সেই বিতর্কিত ক্রিকেটার ডেনমার্কের বিতর্কিত ‘ঘেটো আইন’ গড়িয়েছে সুপ্রিম কোর্টে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এআই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ শাবানা মাহমুদের নতুন অভিবাসন নীতি: কেয়ার কর্মীদের স্বস্তি, স্বজনদের মনে শঙ্কা শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার মেগান মার্কেলের বাবা ‘চুটকি’ বাজিয়ে আউট করার দায়ে নিষিদ্ধ সেই বিতর্কিত ক্রিকেটার
অর্থনীতি

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: ধস নামল বিশ্ব শেয়ারবাজারে

November 6, 2026

Spread the love

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: ধস নামল বিশ্ব শেয়ারবাজারে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি এবং ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পরপরই বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ ও বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর জেরে গত বৃহস্পতিবার মার্কিন পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটে, যার প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজারেও। নাসডাক সূচকের এমন পতন গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

এই পতনের নেপথ্যে রয়েছে টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয়, যারা ডেটা সেন্টার নির্মাণ ও প্রযুক্তি খাতে কর ছাড়ের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছে। এর প্রভাবে এনভিডিয়া ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। একই সঙ্গে, রিপাবলিকানদের পক্ষে বড় অঙ্কের অনুদান দেওয়া ইলন মাস্কের মালিকানাধীন টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দামও হু হু করে কমেছে। শেয়ারের এই দরপতনের ফলে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ একদিনেই প্রায় ৮০০ কোটি ডলার হ্রাস পেয়েছে, যার ফলে তার মোট সম্পদের পরিমাণ ৮০ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —