প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
অর্থনীতি

সাপ্তাহিক ছুটি কমিয়ে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার দাবি দোকান মালিক সমিতির

October 24, 2026

Spread the love

সাপ্তাহিক ছুটি কমিয়ে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার দাবি দোকান মালিক সমিতির

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি দুই দিনের পরিবর্তে এক দিনে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। ব্যবসায়ীদের দাবি, ব্যাংক একটি জরুরি সেবামূলক খাত, যা বিদ্যুৎ, পানি, গ্যাস বা হাসপাতালের মতো সার্বক্ষণিক সচল থাকা প্রয়োজন। তাই দীর্ঘস্থায়ী ছুটির কবলে ব্যাংক ব্যবস্থাকে ফেলে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মনে করছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ছুটির কারণে ব্যবসায়ীদের ব্যাংক লেনদেনে চরম বিঘ্ন ঘটছে এবং ঋণের সুদহার অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। এছাড়া লম্বা ছুটিতে পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা না থাকায় বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যবসায়ীদের কাছে রাখতে হয়, যা চুরি ও ডাকাতির মতো অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে। পর্যটন ও পাইকারি ব্যবসাসহ বিভিন্ন খাতের ক্ষতির কথা তুলে ধরে সমিতি বলছে, এখন দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় দীর্ঘ ছুটির কোনো যৌক্তিকতা নেই। অর্থনীতির চাকা সচল রাখতে এবং ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকের এই দীর্ঘ ছুটির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —