সাফল্যের চূড়ায় থেকেও কেন আড়ালে চলে গেলেন ‘গজনি’ খ্যাত অভিনেত্রী অসিন?

দক্ষিণী ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে বলিউডে পা রাখার অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয়ের শক্ত ভিত গড়ে তুলেছিলেন অসিন। ‘গজনি’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে তিনি দ্রুতই খ্যাতির শিখরে পৌঁছান। তার সাবলীল অভিনয় এবং গ্ল্যামার দিয়ে তিনি বি-টাউনে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছিলেন। সেই সময়কার প্রায় প্রতিটি বড় বাজেটের সিনেমার নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকতো তার নাম।
কিন্তু ক্যারিয়ার যখন সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে অভিনয় জগত থেকে স্বেচ্ছায় বিরতি নেন এই অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে বড় পর্দা থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন কিংবা এখন তিনি কোথায় আছেন, তা নিয়ে অনুরাগীদের মনে কৌতূহলের শেষ নেই। শোবিজের ঝকঝকে জগত ছেড়ে ব্যক্তিগত জীবন ও গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে তিনি বর্তমানে ক্যামেরার আড়ালেই সময় কাটাচ্ছেন।
সূত্র: প্রথম আলো


