📰 ই-পেপার
ব্রেকিং
ডিজিটাল যোগাযোগে নিরাপত্তার রক্ষাকবচ: এন্ড-টু-এন্ড এনক্রিপশন কী ও এর কার্যপদ্ধতি ভ্যাট রিটার্ন ত্রৈমাসিক করার সিদ্ধান্ত ও রাজস্ব ব্যবস্থাপনার অদূরদর্শিতা ভারসাম্যহীন শিক্ষাব্যবস্থা: অপ্রতুল অবকাঠামো আর অপরিকল্পিত প্রসারে সংকটে মানসম্মত শিক্ষা তেহরানে ভয়াবহ হামলায় পরিবার হারালেন ইরানি নাগরিক হামিদ মির্জাঈ ২০২৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনে কেনিয়ার লক্ষ্য: আফ্রিকান ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত ডিজিটাল যোগাযোগে নিরাপত্তার রক্ষাকবচ: এন্ড-টু-এন্ড এনক্রিপশন কী ও এর কার্যপদ্ধতি ভ্যাট রিটার্ন ত্রৈমাসিক করার সিদ্ধান্ত ও রাজস্ব ব্যবস্থাপনার অদূরদর্শিতা ভারসাম্যহীন শিক্ষাব্যবস্থা: অপ্রতুল অবকাঠামো আর অপরিকল্পিত প্রসারে সংকটে মানসম্মত শিক্ষা তেহরানে ভয়াবহ হামলায় পরিবার হারালেন ইরানি নাগরিক হামিদ মির্জাঈ ২০২৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনে কেনিয়ার লক্ষ্য: আফ্রিকান ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত
অর্থনীতি

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানা পরিদর্শন করলেন জার্মান ভাইস মিনিস্টার

October 30, 2026

Spread the love

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানা পরিদর্শন করলেন জার্মান ভাইস মিনিস্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) শিল্পস্থাপনা পরিদর্শন করেছেন জার্মানির উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে দলটি সম্প্রতি কারখানাটি ঘুরে দেখেন। এ সময় কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন তাদের স্বাগত জানান।

পরিদর্শনকালে জার্মান প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ উপস্থিত ছিলেন। এছাড়াও জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) উর্ধ্বতন কর্মকর্তারা এ সফরে অংশ নেন। এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কারখানা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —