📰 ই-পেপার
ব্রেকিং
What to know about the Trump indictment on the eve of his court appearance এভারেস্টের দুর্গম পথে রোমাঞ্চ ও নৈতিক সংকটের আখ্যান যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সাথে কানাডার নতুন বাণিজ্যিক চুক্তি মাও সে তুংকে নিয়ে এমবাপ্পের মন্তব্যে বেইজিংয়ের প্রতিক্রিয়া বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সচেতনতামূলক কুইজ ও বই বিতরণ What to know about the Trump indictment on the eve of his court appearance এভারেস্টের দুর্গম পথে রোমাঞ্চ ও নৈতিক সংকটের আখ্যান যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সাথে কানাডার নতুন বাণিজ্যিক চুক্তি মাও সে তুংকে নিয়ে এমবাপ্পের মন্তব্যে বেইজিংয়ের প্রতিক্রিয়া বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সচেতনতামূলক কুইজ ও বই বিতরণ
শিক্ষা

নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

October 28, 2026

Spread the love

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান চলে।

নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্যসচিব দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিছ শাহীন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু।

অনুষ্ঠানে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —