হবিগঞ্জ মাধবপুরে স্কুলেই স্বাস্থ্য পরীক্ষা – শিশুদের সুস্থতায় বিশেষ নজর দারি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
মো ছাবিবর হোসেন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিদর্শনকালে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর প্রতিনিধিদল উপস্থিত ছিল। চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অসন্তুষ্ট গণশিক্ষা প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা, সুস্থতা এবং বিদ্যালয়ে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
শেখা, পুষ্টি, স্বাস্থ্য ও হাতে-কলমে অভিজ্ঞতা – এক সফরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শন।
বুধবার (৪ নভেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো এবং ফিডিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
পরে জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান।
পরিদর্শনকালে তিনি প্রথম শ্রেণির বাংলা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তাদের শিখন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল বিতরণ করেন এবং খাবার সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
পাশাপাশি মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়, শ্রেণিকক্ষের লাইব্রেরি কার্যক্রম ও বুক ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলা, বিদ্যালয়ের বাগান কার্যক্রম এবং লিটল এগ্রিকালচারিস্ট ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন।
