📰 ই-পেপার
ব্রেকিং
চূড়ান্ত পরিণতির দিকে বিবিসি ওয়ান-এর ‘দ্য সেলিব্রিটি ট্রেইটরস’ সাধারণ জ্ঞানের ঝুলি নিয়ে হাজির শনিবারের কুইজ: নিজেকে যাচাই করুন একগুচ্ছ প্রশ্নে অর্থনৈতিক প্রবৃদ্ধির মরিচিকা: দীর্ঘমেয়াদী উন্নতির প্রত্যাশা কি নিছকই বিভ্রম? লিভারপুলের ঘুরে দাঁড়ানোর নেপথ্যে ম্যাক অ্যালিস্টারের নতুন ছন্দ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ লড়াই: চেলসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড চূড়ান্ত পরিণতির দিকে বিবিসি ওয়ান-এর ‘দ্য সেলিব্রিটি ট্রেইটরস’ সাধারণ জ্ঞানের ঝুলি নিয়ে হাজির শনিবারের কুইজ: নিজেকে যাচাই করুন একগুচ্ছ প্রশ্নে অর্থনৈতিক প্রবৃদ্ধির মরিচিকা: দীর্ঘমেয়াদী উন্নতির প্রত্যাশা কি নিছকই বিভ্রম? লিভারপুলের ঘুরে দাঁড়ানোর নেপথ্যে ম্যাক অ্যালিস্টারের নতুন ছন্দ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ লড়াই: চেলসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
বিনোদন, ব্রেকিং নিউজ, শিক্ষা

পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে ৪৯ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ

October 31, 2026

Spread the love

মোঃ আব্দুল মতিন প্রধান,জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় কবি কাজী নজরুলের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোট ৪৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা বেগম, পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান চৌধুরী, ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেমেনা বেগম।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —