আকর্ষণীয় ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন অভিনেতা এইডান টার্নার

দীর্ঘ দুই দশক ধরে রূপালি পর্দায় নিজের আকর্ষণীয় উপস্থিতি আর রোমান্টিক চরিত্রের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এইডান টার্নার। ‘পোল্ডার্ক’ বা ‘রাইভালস’-এর মতো জনপ্রিয় সিরিজে তার গ্ল্যামারাস লুক দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এমনকি ইন্টারনেটে তার রূপ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ৪৩ বছর বয়সী এই অভিনেতা এখন নিজেকে ‘সেক্সি’ বা ‘স্মোল্ডারিং’ ইমেজের বাইরে নতুনভাবে দেখতে চাইছেন। তিনি মনে করেন, অভিনয়ের খাতিরে বারবার এই ধরনের তকমা পাওয়ার বিষয়টি এখন ক্লান্তিকর হয়ে দাঁড়িয়েছে।
নিজের ইমেজ পরিবর্তনের কৌশল হিসেবে বর্তমানে তিনি দাড়ি রেখেছেন, যাতে দর্শকদের নজরে তার ব্যক্তিত্বে পরিবর্তন আসে। বাবা হিসেবে জীবনের এই নতুন ধাপে এসে তিনি চাচ্ছেন, দর্শক কেবল তার আকর্ষণীয় চেহারার দিকে না তাকিয়ে তার অভিনয়শিল্পের গভীরতাকেও মূল্যায়ন করুক। বিনোদন জগতে একজন অভিনেতা হিসেবে রোমান্টিক চরিত্রে অভিনয় করা কাজের অংশ হলেও, এই তকমা তাকে এক অদ্ভুত পরিস্থিতির মুখে ঠেলে দেয়। এখন সব ধরনের গ্ল্যামারাস সংজ্ঞার বাইরে গিয়ে তিনি কেবল একজন দক্ষ অভিনেতা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত রাখতে আগ্রহী।
সূত্র: দ্য গার্ডিয়ান
