প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

আলবেনিয়ায় টানা দ্বাদশ দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র পরিস্থিতি

October 24, 2026

Spread the love

আলবেনিয়ায় টানা দ্বাদশ দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র পরিস্থিতি

আলবেনিয়ার রাজধানীসহ বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। টানা ১২ দিন ধরে চলা এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর পদক্ষেপ নিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘাত ছড়িয়ে পড়ে, যা পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে।

দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা সরকারবিরোধী বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। তবে গত কয়েকদিনে উত্তজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় নিরাপত্তা বাহিনী বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সংঘাতের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে চলমান এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়, ফলে আলবেনিয়ার রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —