আলাস্কায় নির্বাচনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, ড্যান সুলিভানের নাম নিয়ে তোলপাড়

আলাস্কায় আসন্ন সিনেট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বর্তমান রিপাবলিকান প্রার্থী ড্যান সুলিভান এবং তার সমর্থকরা ডেমোক্রেটিক শিবিরের বিরুদ্ধে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, নির্বাচনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ডেমোক্র্যাটরা কৌশলে একই নামের আরেকজন ব্যক্তিকে ড্যান সুলিভান হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামিয়েছেন।
এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ড্যান সুলিভান এ ধরনের কোনো ষড়যন্ত্রের বিষয়ে অবগত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। রিপাবলিকান পক্ষের অভিযোগ, নির্বাচনী ব্যালটে একই নাম দুবার থাকায় ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন, যা মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের একটি কৌশল। বর্তমানে এই বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্র: bbc.co.uk
