ইংল্যান্ডে দুই দিনের কর্মবিরতিতে যাচ্ছেন এনএইচএস কনসালট্যান্টরা

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঘোষণা করেছে যে, আগামী নভেম্বরে ইংল্যান্ডের জ্যেষ্ঠ চিকিৎসকরা টানা দুই দিনের ধর্মঘটে যাচ্ছেন। তাদের কর্মবিরতি কর্মসূচির কারণে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলনের অংশ হিসেবে ২৫ নভেম্বর সকাল সাতটা থেকে চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।
ধর্মঘটের এই দিনগুলোতে হাসপাতালগুলোতে শুধুমাত্র জরুরি বিভাগ সচল থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব ধরনের সাধারণ ও রুটিন সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে ইউনিয়নের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সরকারি স্বাস্থ্য পরিষেবার জ্যেষ্ঠ এই চিকিৎসকদের এই সিদ্ধান্ত সাধারণ রোগীদের চিকিৎসাসেবার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য গার্ডিয়ান


