প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

ইউক্রেনের সামরিক কার্যক্রমে স্টারলিংক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করলেন মাস্ক

October 25, 2026

Spread the love

ইউক্রেনের সামরিক কার্যক্রমে স্টারলিংক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করলেন মাস্ক

স্পেসএক্সের মালিক ইলন মাস্ক ইউক্রেনের সামরিক কার্যক্রমে স্টারলিংক ইন্টারনেট সেবা ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন। প্রযুক্তি উদ্যোক্তা মাস্কের অভিযোগ, ইউক্রেন তাদের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে এই নেটওয়ার্ককে যুদ্ধের কাজে ব্যবহার করছে। মূলত ড্রোন পরিচালনার মতো সামরিক অভিযানে স্টারলিংক প্রযুক্তির ব্যবহার সীমিত করতেই এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ইউক্রেনের যুদ্ধের শুরুতেই মানবিক সহায়তা হিসেবে স্টারলিংক সেবা প্রদান করা হয়েছিল। তবে বর্তমানে সামরিক প্রয়োজনে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। স্পেসএক্সের দাবি, এই সেবাটি শুধুমাত্র বেসামরিক ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ইউক্রেনীয় বাহিনী তা যেভাবে সামরিক কাজে প্রয়োগ করছে, তা চুক্তির পরিপন্থী। বর্তমানে এই সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি পরিষেবার মান ফেরানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানা গেছে।

সূত্র: bbc.co.uk

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —