প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
না ফেরার দেশে অভিনেতা সোহেল খান পদত্যাগের মাত্র ১১ দিন পর আবারো দায়িত্বে হুয়াং, নেপথ্যে ট্রাম্পের প্রভাব ইতিহাদে ফের ডি ব্রুইনার ছোঁয়া, পুরোনো দিনের স্মৃতিতে ডুবছে ম্যানচেস্টার সিটি ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক হুমকির মুখে: ইউরোপের ঐক্যের প্রয়োজনীয়তা বাড়ছে প্রযুক্তি খাতের আধিপত্য ও করপোরেট সংস্কৃতির ভবিষ্যৎ: একটি সন্ধিক্ষণ না ফেরার দেশে অভিনেতা সোহেল খান পদত্যাগের মাত্র ১১ দিন পর আবারো দায়িত্বে হুয়াং, নেপথ্যে ট্রাম্পের প্রভাব ইতিহাদে ফের ডি ব্রুইনার ছোঁয়া, পুরোনো দিনের স্মৃতিতে ডুবছে ম্যানচেস্টার সিটি ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক হুমকির মুখে: ইউরোপের ঐক্যের প্রয়োজনীয়তা বাড়ছে প্রযুক্তি খাতের আধিপত্য ও করপোরেট সংস্কৃতির ভবিষ্যৎ: একটি সন্ধিক্ষণ
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক হুমকির মুখে: ইউরোপের ঐক্যের প্রয়োজনীয়তা বাড়ছে

November 24, 2026

Spread the love

ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক হুমকির মুখে: ইউরোপের ঐক্যের প্রয়োজনীয়তা বাড়ছে

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত ক্রমশ তার ভৌগোলিক সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ছে। লিবিয়ার বেনগাজি বন্দরে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার ঘটনা প্রমাণ করে যে, এই যুদ্ধ এখন ভূমধ্যসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত বিশাল এলাকাজুড়ে অনিয়ন্ত্রিতভাবে বিস্তার লাভ করছে। এর আগে বাল্টিক সাগরে রাশিয়ার কার্গো জাহাজ এবং কৃষ্ণসাগর অঞ্চলে বিভিন্ন সামরিক স্থাপনায় ইউক্রেনের একের পর এক সফল হামলা সংঘাতের তীব্রতাকে নতুন মাত্রা দিয়েছে।

একই সময়ে রাশিয়াও ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা ও কিয়েভে পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোতে আগ্রাসন চালিয়ে উত্তজনা বাড়াচ্ছে। সেই সঙ্গে পুরো ইউরোপজুড়ে রাশিয়ার ছায়া যুদ্ধ বা হাইব্রিড ওয়ারফেয়ার—যার মধ্যে নাশকতা, অগ্নিসংযোগ ও সাইবার হামলা অন্তর্ভুক্ত—প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের উদাসীনতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি নিশ্চিত করতে এবং যুদ্ধের ভয়াবহ বিস্তার রোধ করতে ইউরোপীয় দেশগুলোর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর এখন সময়ের দাবি। এছাড়া মার্কিন রাজনীতির অস্থিরতা এড়িয়ে সুনির্দিষ্ট কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা ছাড়া এই সংঘাত নিরসন করা কঠিন হয়ে পড়বে।

সূত্র: দ্য গার্ডিয়ান