ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে নতুন করে বোমা আতঙ্ক

ইউরোপের বেশ কয়েকটি বিমান সংস্থাকে লক্ষ্য করে আবারও নতুন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একের পর এক এ ধরনের হুমকির ঘটনায় সংশ্লিষ্ট বিমান চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত এসব হুমকির পেছনে কোনো সুনির্দিষ্ট বা শক্তিশালী সংযোগ খুঁজে পায়নি কর্তৃপক্ষ।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর আসা হুমকির সঙ্গে বিমান সংস্থাগুলোর কাছে আসা এই সতর্কবার্তার কোনো সম্পর্ক নেই। দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সূত্র: bbc.co.uk


