এক সপ্তাহ বন্ধ থাকার পর ইরান-পাকিস্তান সীমান্তে পণ্য চলাচল নিয়ে ধোঁয়াশা

সীমান্ত বাণিজ্য নিয়ে পাকিস্তান ও ইরানের মধ্যে অস্পষ্টতা তৈরি হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর পাকিস্তান ও ইরানের মধ্যকার সীমান্ত দিয়ে সীমিত পরিসরে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীদের একাংশ। তাদের ভাষ্যমতে, কিছু পণ্যবাহী গাড়ি সীমান্ত পেরিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে। তবে এই তথ্যের বিপরীতে ভিন্ন চিত্র উঠে এসেছে তেহরানের পক্ষ থেকে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, সীমান্ত পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি এবং তাদের কোনো পণ্যবাহী ট্রাক পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করতে পারছে না। দুই দেশের পক্ষ থেকে পাওয়া এই পরস্পরবিরোধী তথ্যের কারণে প্রকৃত পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ কাটছে না। আপাতত দুই দেশের সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা


