ওয়েলসের ঐতিহ্যের খোঁজে স্নোডোনিয়ার নতুন স্লেট ট্রেইল

যুক্তরাজ্যের স্নোডোনিয়া জাতীয় উদ্যানের বুক চিরে গড়ে উঠেছে ৮৩ মাইলের এক আকর্ষণীয় হাইকিং পথ, যার নাম ‘লউইবার লেচি এরিরি’ বা স্নোডোনিয়া স্লেট ট্রেইল। ব্যঙ্গোর থেকে শুরু হয়ে বেথেসদা পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ পথটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছে। মূলত ওয়েলসের প্রাচীন স্লেট শিল্পের অবশিষ্টাংশ এবং শিল্পযুগের ইতিহাসের সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ ট্রেইলটির নকশা করা হয়েছে।
হাইকিংয়ের এই যাত্রাপথে পাহাড়ের চূড়া, পাহাড়ি নদী এবং স্লেট খনির পরিত্যক্ত বিভিন্ন নিদর্শন দেখার সুযোগ মেলে। বিশেষ করে ওয়াই ফ্রন গ্রামের কাছে পরিত্যক্ত স্লেট খনির মেশিন এবং হ্রদে পূর্ণ বিশাল গর্তের দৃশ্য হাইকারদের মুগ্ধ করে। লানবেরিস থেকে শুরু করে বেডসগেলার্ট এবং লান ফেস্টিনিওগ হয়ে বেটউস-ওয়াই-কোয়েড পর্যন্ত বিস্তৃত এই পথটি পাহাড় আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। যারা ইতিহাস এবং রোমাঞ্চকর পাহাড়ি হাঁটার সংমিশ্রণ পছন্দ করেন, তাদের জন্য এই ট্রেইলটি যুক্তরাজ্যের অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
