কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রকোপ, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ হাজার

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১০ হাজার ছাড়িয়ে গেছে, যা এখন পর্যন্ত রেকর্ডকৃত ইবোলার প্রাদুর্ভাবগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী হিসেবে চিহ্নিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের হিমশিম অবস্থা এবং উদ্বেগ বাড়ছে জনমনে।
অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় অর্ধেকই ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন। সংক্রমণের এই উচ্চ হার এবং মৃত্যুর পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। দ্রুত নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
