কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সত্যতা প্রমাণে ‘ব্লু প্ল্যানেট থ্রি’-তে অস্পষ্ট ফুটেজের ব্যবহার

বিবিসির জনপ্রিয় প্রামাণ্যচিত্র ‘ব্লু প্ল্যানেট থ্রি’ নিয়ে দর্শকদের আস্থা অটুট রাখতে নতুন কৌশল নিয়েছেন এর নির্মাতারা। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরির প্রবণতা বাড়ায়, দর্শক যাতে বিভ্রান্ত না হয় সেজন্য সচেতনভাবে কিছু ফুটেজ কিছুটা অস্পষ্ট বা প্রাকৃতিক রাখা হয়েছে। ডেভিড অ্যাটেনবরোর কণ্ঠে নির্মিত এই সিরিজে দৃশ্যগুলোকে পুরোপুরি ঝকঝকে করার পরিবর্তে কিছুটা স্বাভাবিক বা ‘অর্গানিক’ রাখা হয়েছে, যাতে প্রাণীদের আচরণের সত্যতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।
প্রায় এক দশক আগে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরা ‘ব্লু প্ল্যানেট টু’-এর অভাবনীয় সাফল্যের পর, ২৫ বছর পূর্তিতে সিরিজটির নতুন কিস্তি নিয়ে আসছেন নির্মাতারা। এবারের পর্বে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে প্রাণীকুলের অজানা অনেক আচরণের দৃশ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিশ্বের প্রথম পানির নিচে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা, যা ‘স্টোনফিশ’ ক্যাম নামে পরিচিত। প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি বাস্তবতার নিখুঁত প্রতিফলন নিশ্চিত করাই এবারের সিরিজের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য গার্ডিয়ান
