কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার

যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের ওপর গুরুত্বারোপ করেছে। দেশগুলোর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই লক্ষ্য অর্জনের তাগিদ দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা দূর করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সমন্বিত আহ্বান জানানো হলো।
এদিকে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে পুনরায় বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটেই ত্রিপাক্ষিক এই যৌথ বিবৃতিটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরমাণু নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে উচ্চপর্যায়ের এই কূটনৈতিক আলোচনা সফল করতে দেশগুলো নিজেদের মধ্যে একাত্মতা প্রকাশ করেছে।
সূত্র: আল জাজিরা
