ক্রিস্টাল প্যালেসের ডাগআউটে টিকে থাকার লড়াইয়ে পিয়ের সেজ

চলতি মৌসুমে দলের টানা ব্যর্থতার জেরে ক্রিস্টাল প্যালেসের কোচ পিয়ের সেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুমের শুরুটা মোটেও সুখকর হয়নি তার জন্য। বিশেষ করে ব্রাইটনের কাছে বড় ব্যবধানে হারের পর থেকেই তার পদত্যাগের গুঞ্জন জোরালো হয়। এরপর সর্বশেষ ম্যাচে নিউক্যাসলের কাছে ২-০ গোলে পরাজিত হওয়ার পর ডাগআউটে তার অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়েছে। ক্লাবের পক্ষ থেকে তাকে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হলেও, চাপের মুখে রয়েছেন এই ফরাসি কোচ।
আসন্ন শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচটি সেজের জন্য অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, এই ম্যাচেও যদি জয়ের ধারায় ফিরতে ব্যর্থ হন, তবে তাকে কোচের পদ থেকে বরখাস্ত করা হতে পারে। টানা বাজে পারফরম্যান্সের বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য এই জয় এখন তার জন্য অত্যন্ত জরুরি। কোচ হিসেবে নিজের সক্ষমতা প্রমাণ করতে এবং দলের ভাগ্য ফেরাতে তিনি কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
