গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তাকে অব্যাহতি

পেন্টাগনের এক জ্যেষ্ঠ সামরিক কৌশলবিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। লেফট্যানেন্ট জেনারেল ব্রেট সিলভিয়ার বিরুদ্ধে শ্রেণিবদ্ধ বা গোপন সামরিক তথ্য জনসমক্ষে প্রকাশের অভিযোগ ওঠার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পেন্টাগনের জয়েন্ট স্টাফে কর্মরত অবস্থায় এই জেনারেলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠল।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্তের জন্য বিচার বিভাগে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং স্পর্শকাতর তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এই শীর্ষ কর্মকর্তাকে অপসারণ করা জরুরি ছিল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শৃঙ্খলা বজায় রাখতে এবং গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার নীতি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
