জাপানের উপকূলে আট হাজার মিটারেরও বেশি গভীরে বিরল মাছের দেখা

উত্তর প্রশান্ত মহাসাগরের তলদেশে গভীর সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীরা এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,৩৩৬ মিটার বা ২৭,০০০ ফুটেরও বেশি নিচে একটি তরুণ স্নেলফিশের আনাগোনা ক্যামেরাবন্দি করেছেন গবেষকরা। এর আগে এত গভীর সমুদ্রে কোনো মাছের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি, যা সামুদ্রিক জীববিজ্ঞানের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
জাপানের উপকূলে সমুদ্রের অতল গহ্বরে এই অনুসন্ধান অভিযানটি পরিচালিত হয়। প্রচণ্ড চাপ ও প্রতিকূল পরিবেশ সত্ত্বেও মাছটিকে স্বাভাবিকভাবে বিচরণ করতে দেখে বিস্মিত গবেষকরা। এই আবিষ্কার গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র এবং মাছের অভিযোজন ক্ষমতা সম্পর্কে নতুন তথ্যের দুয়ার উন্মোচন করেছে। সমুদ্রের তলদেশের রহস্যময় জগৎ সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধিতে এই ভিডিও ফুটেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন


